Header Ads Widget

Responsive Ads Here

Wednesday, April 27, 2022

মেঘলা চিতা / Clouded Leopard

  

ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা

নিঃশব্দ ঘাতক এবং প্যান্থেরা উপ পরিবারের দ্বিতীয় বৃহত্তম প্রজাতি  লেপার্ডের সাথে আমরা পরিচিত । তবে লেপার্ডের উপপরিবার প্যান্থেরাতে আরো কিছু সদস্য আছে যার মধ্যে একটি হল Clouded leopard বা মেঘলা চিতা

বৈজ্ঞানিক নামঃ নিওফেলিস নেবুলোসা / Neofelis nebulosa .

রাজ্য : অ্যানিমেলিয়া

ফিলাম : চোরডাটা

সাবফাইলাম : কশেরুকা

ক্লাস : স্তন্যপায়ী প্রাণী

অর্ডার : কার্নিভোরা

অধীনস্থ : ফেলিফর্মিয়া

পরিবার : ফেলিডে

জেনাস : নিওফেলিস

প্রজাতি : নিওফেলিস নেবুলোসা


বৈশিষ্ট্য : 

ক্লাউডেড লেপার্ড একটি মাঝারি মাপের স্তন্যপায়ী বনবিড়াল । যা বিশ্বের বৃহত্তম বিড়ালদের মধ্যে সবচেয়ে ছোট এবং এই নাম সত্বেও লেপার্ড প্রজাতির সাথে নিবিড় ভাবে সম্পর্কিত নয় তবে ধারণা করা হয় বড় এবং ছোট বিড়াল প্রজাতির মধ্যে বিবর্তনমূলক যোগসূত্র হিসাবে । 

ক্লাউডেড লেপার্ড কে সম্প্রতি দুটি পৃথক প্রজাতিতে ভাগ করা হয়েছে যার প্রথমটি হলো ক্লাউডেড লেপার্ড এবং দ্বিতীয়টি সুন্দা ক্লাউডেড লেপার্ড ( নিওফেলিস ডায়ার্ডি ) যার মধ্যে দ্বিতীয় টি ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে পাওয়া 

যায় । ক্লাউডেড লেপার্ড এর রং বাদামী বা হলুদ বর্ণের ওপর কালো রং যুক্ত এক এক প্যাচ যা স্বতন্ত্র পরিচয় বহন করে ।

এদের দৈর্ঘ্য ৬0 থেকে ১১0 সেন্টিমিটার মানে ২৪ থেকে ৪৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে ওজনএ ১১ থেকে ২৩ কেজি বা ২৪ থেকে ৬৬ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে

সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ মাইল , এদেরকে ক্যানাইন গুলি ৪ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ এবং লেজ অনেক লম্বা হয় । পিছনের অঙ্গ গুলি সামনের চেয়ে অপেক্ষাকৃত বড় লাফানোর ক্ষমতা বৃদ্ধি করে , গাছে চড়া ও শিকার করার সময় গতি বৃদ্ধি তে সাহায্য করে । এবং অপেক্ষাকৃত লম্বা লেজ শরীরের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

মেঘলা চিতাবাঘেরা অনান্য বড় বিড়ালের মত গর্জন করতে পারে না । তারা চাপা গর্জন , গরগর আওয়াজ একটি নরম chuffle ,  গোঁ গোঁ শব্দ করা ,  হিস্হিস এবং মিঁউ করতে সক্ষম । 


আবাসভূমি  :

ক্লাউডেড লেপার্ড এর আবাসভূমি চীন ভারত নেপাল , বাংলাদেশ , মায়ানমার , ইন্দোনেশিয়া , ভুটান সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ।প্রায়শই প্রাথমিক চিরহরিৎ গ্রীষ্মমন্ডলীয় বনে বাস করে এবং সেকেন্ডারি ফরেস্ট, লগড ফরেস্ট, শুষ্ক গ্রীষ্মমন্ডলীয় বন, তৃণভূমি, ম্যানগ্রোভ সোয়াম্প, স্ক্রাব ল্যান্ড এবং উপকূলীয় শক্ত কাঠের বনেও বাস করে । প্রায় ২ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ঘন বনের বাসস্থান কে পছন্দ করে

ক্লাউডেড লেপার্ড একটি অবিশ্বাস্য রকমের লাজুক এবং অধরা প্রাণী । এরা আর্বোরিয়াল বা বৃক্ষবাসী  অধিকাংশ  সময় গাছের উপরে থাকে ।

এদের বিচরণ ক্ষেত্র ৩০ থেকে ৫০ বর্গমাইলের ও বেশি হয় ।

একটি ক্লাউডেড লেপার্ড গাছগুলিতে প্রস্রাব এবং আঁচোর কাটার চিহ্ন ব্যবহার করে তার অঞ্চল চিহ্নিত করে ।



শিকার পদ্ধতি এবং খাদ্য  : 

অনান্য লেপার্ড প্রজাতির মতোই মেঘলা চিতা একটি নির্জন বিড়াল বা এরা দলবিহীন একক প্রানী । মেঘলা চিতা স্বভাবে Nocturnal বা নিশাচর হয় এবং অধিকাংশ শিকার ই রাত্রির অন্ধকারে করে । মেঘলা চিতারা শিকার কে  নিঃশব্দে অনুসরন করে অথবা  হামলার উপযুক্ত দুরত্বের মধ্যে আসার জন্য অপেক্ষা করে । 

এরা সাধারণত ছোট এবং মাঝারি সাইজের  পাখি, কাঠবিড়ালি, সজারু , বান্দর, ইন্দুর , শুকর , হরিণ ইত্যাদি শিকার করে । গাছে এবং ভুমি উভয় ক্ষেত্রেই শিকার করে থাকে । শিকার খাওয়ার পর হজমের জন্য আবার গাছে ফিরে যায় ।


প্রজনন এবং জীবন চক্র :

মেঘলা চিতা পুরুষ এবং স্ত্রী উভয়ের গড় ২৬ মাস বয়সে প্রজনন গত সক্ষমতা লাভ করে । 

প্রজনন কাল ডিসেম্বর এবং মার্চ এর মধ্যবর্তী সময় এবং গর্ভধারণ কাল ৮৫ থেকে ১০২ দিন ।  একটি স্ত্রী ক্লাউডেড লেপার্ড গড়ে তিনটি শাবক এর জন্ম দেয় তবে সংখ্যাটা ১ থেকে ৫ পর্যন্ত হতে পারে ।  গড় আয়ু ১১ বছর এবং বন্দী দশায় ১৭ বছর পর্যন্ত হয় ।

একটি শাবক জন্মের ১০ মাস বয়সে ই সম্পুর্ন ভাবে স্বাধীন হয়ে যায় । 


ইতিহাস : 

ফেলিস নেবুলোসা ১৮২১ সালে এডওয়ার্ড গ্রিফিথ দ্বারা প্রস্তাবিত যিনি প্রথমে একটি মেঘলা  চিতার বর্ননা করেছিলেন । মেঘলা চিতা ভারতের মেঘালয় রাজ্যের স্টেট এনিম্যাল । 

বিজ্ঞান সম্মত নাম নেবুলোসা যার ল্যাটিন 

অর্থ মেঘলা বা মেঘাচ্ছন্ন । পশ্চিমবাংলা ও বাংলাদেশ ক্লাউডেড লেপার্ড মেঘলা চিতাবাঘ চিতাবাঘ এবং গেছো বাঘ নামেও পরিচিত । মালয়েশিয়ায় এই চিতা

গেছো বাঘ বা Tree Tiger নামে পরিচিত । 

চীনে পুদিনা বাঘ বা Mint Tiger নামে পরিচিত ।


হুমকি বা বিপদ এবং সংরক্ষণ : 

মানুষের উত্তোরতর সংখ্যা বৃদ্ধি এবং বাসস্থান ও  খাদ্যের প্রয়োজনে অবাধ বনাঞ্চল ধংস মেঘলা চিতার জন্য একটি ভয়ঙ্কর হুমকি । এছাড়াও বানিজ্যিক ভাবে  হাড় , চামড়া , নখ দাঁত ইত্যাদির অবাধ চোরাচালান এই প্রাণীর ভবিষ্যত অবলুপ্তির কিনারায় দাড়িয়ে আছে। 

আই ইউ সি এন রিপোর্ট অনুযায়ী এই প্রাণী রেড লিস্ট এর অন্তর্ভুক্ত

বর্তমানে মোট সংখ্যা ১0 হাজারের ও কম । তবে ভুটানের কিছু  অসংরক্ষিত এলাকা ছাড়া সমস্ত দক্ষিণ-পূর্ব এশিয়াতে এই প্রাণী হত্যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

২০১৮ সাল থেকে ৪ ই আগস্ট ক্লাউডেড লেপার্ড দিবস পালিত হয় ।

ক্ক্লাউডেড লেপার্ড সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন



NB: All PICTURES UNDER CREATIVE COMMONS (cc) From Google . Wikimedia


No comments:

Post a Comment

Don't share any link