![]() |
| বিশ্বের সবচেয়ে সুন্দর নদী |World's most beautiful river |
Photo credit: creativecommons.org/licenses/by-sa/3.0/
হ্যালো বন্ধুরা আমরা সকলেই প্রায় জানি নদী মানেই এক অনিন্দ্য সুন্দরতা আর সেটা যদী পাহাড়ী হয় তবে তো কথাই নেই কাঁচের মতো জল সাথে অবিশ্বাস্য গতি। ভাবুন তো এর সাথে যদি অনেক রংয়ের বিচ্ছুরণ থাকে তাহলে ? মনোমুগ্ধকর । আজ সেই নদীর কথাই বলব । তবে ভারতের কোন নদী না সুদূর কলম্বিয়ার ।
কানো ক্রিস্টালেস ইংরেজি নাম ক্রিস্টাল চ্যানেল একটি কলম্বিয়ান নদী যা মেটার সেরানিয়া দে লা ম্যাকারেনা প্রদেশে অবস্থিত এবং এটি গুয়াবেরো নদীর একটি শাখা ।
ইতিহাস ও ধারনা
এই নদীকে সাধারণত পাঁচ রঙের নদী বা তরল রংধনু নদী বলে ডাকা হয় । এর প্রধান কারণ এই নদীর রঙের বিশেষত্ব, বিশেষ করে জুলাইয়ের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এই নদীর জলে নীচে কিছু বিশেষ রঙ লাল গোলাপী কালো সবুজ ও হলুদ রঙের লক্ষ্যনীয় উপস্থিতি যা নামের সাথে সামঞ্জস্য রেখে রংবেরঙের নদী বানিয়েছে বছরের পর বছর ধরে অনেক মতামত থাকলেও বেশিরভাগ মতামতেই নদীর সুন্দরতার পক্ষে
ন্যাশনাল জিওগ্রাফিকের দি গার্ডেন অফ ইডেন বলে অভিহিত করেছে ।
ভৌগলিক তত্ত্ব
ধারনা করা হয় সেরনিয়া দে লা ম্যাকারেনার ভূমির উপরিপৃষ্ঠের শিলা প্রায় 120 কোটি বছর পূর্বে গঠিত হয়েছে এবং কোয়ার্টজাইট শিলার রূপ নিয়েছে যা ভেনেজুয়েলার গায়ানা শিল্ডের পশ্চিমি সম্প্রসারণ বলে মনে করা হয় ।
কানো ক্রিস্টাল একটি দ্রুত স্রোতের নদী যার অনেক রেপিডস (নদীর এই বিশেষ ভাগে স্রোত অস্বাভাবিক দ্রুত হয় কারন গতিপথ সঙ্কীর্ণ , খাড়া এবং তলদেশের পাথর ) । নদীর মাঝে বহুলাংশে দৈত্যের কেটল (জায়ান্ট কেটল) দেখা যায় যা
এক প্রকার পাথরের ছোট ছোট গর্ত । এই গর্তের মধ্যে কঠিন
শিলা বা পাথরের টুকরো পড়ে জলের সাহায্যে আবর্তিত হয়ে গর্তের
মাত্রা বৃদ্ধি করে । যা পরে নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে দৈত্যাকৃতি রুপ নেয় ।
photo credit :creativecommons.org/licenses/by-sa/3.0/উদ্ভিদ এবং জীব বৈচিত্র্য
সেরানিয়া দে লা ম্যাকারেনা তিনটি বৃহৎ বাস্তুতন্ত্র এন্ডিস , ল্লানোস এবং আমাজন রেইন ফরেস্ট সীমানায় অবস্থিত, যার প্রত্যেকটিতে উদ্ভিদ ও প্রাণীর উচ্চ বৈচিত্র্য রয়েছে ।
উদ্ভিদ ও প্রাণীরা কঠিন পাথরে ভূপৃষ্ঠে পুষ্টির অভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিরন্তর সংগ্রামরত এবং নিজেদের বিভিন্ন অভিজোযন আরো উন্নত করেছে । সেরানিয়া দে লা ম্যাকারেনার প্রতিনিধি বায়োম হাইড্রোফাইটিক রেইনফরেস্ট আদ্রতাপুর্ন গরম এবং ঠান্ডা
আবহাওয়ায় প্রায় 420 প্রজাতির পাখি, 10 প্রজাতির উভচর, 43 প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির প্রাইমেট অস্তিত্বের জানান দেয়।
( Caño Cristales ) কানো ক্রিস্টালেস নদীর জলজ উদ্ভিদ বিস্তৃত। পুষ্টির অভাব এবং ক্ষুদ্র কণার কারণে নদীর জল অত্যন্ত স্বচ্ছ। জুন থেকে নভেম্বর বৃষ্টির পর নদীর তীরের উজ্জ্বল লাল -গোলাপী রঙ। এই রঙটি প্রচুর পরিমাণে এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি ম্যাকারেনিয়া ক্ল্যাভেজের কারণে ঘটে । এই উদ্ভিদটি আরও কিছু স্থানীয় নদীতে পাওয়া যায়, যেমন ক্যানো সিয়েতে মাচোস। এই লাল গাছগুলো এমন জায়গায় পাথরের সাথে শক্তভাবে লেগে আছে যেখানে নদীর দ্রুত স্রোত আছে এবং চারিদিকে বিস্তৃত হয়ে নদীর সৌন্দর্যতার বৃদ্ধি ঘটিয়েছে । এই নদীকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয় ।
ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন




No comments:
Post a Comment
Don't share any link