Header Ads Widget

Responsive Ads Here

Tuesday, October 12, 2021

কোন প্রানীর কামড় শক্তি বেশী

 

কোন প্রানীর কামড় শক্তি বেশী , বিভিন্ন বন্য প্রাণীর কামড় শক্তি বিভিন্ন ধরনের । 


 বন্ধুরা একটি মানুষের কামড় শক্তি ১৬২ PSI যা দিয়ে শুধু মাত্র একটি পিস্তার খোসা ছাড়ানো সম্ভব এবং প্রকৃতির অন্দরে লালিত ভয়ংকর বন্য প্রাণীদের তুলনায় অতি 

নগন্য । প্রকৃতির অন্দরে বেড়ে ওঠা ভয়ঙ্কর শিকারি প্রাণী দের কামশক্তি জানলে আপনার চক্ষু বিস্ফারিত হয়ে যাবে । তো আজকের ভিডিওতে আমরা ভূমির এমন ১৫ টি প্রানীর  কথা বলবো যাদের কামড় শক্তি মানুষের তুলনায় কয়েকগুণ বেশি শক্তিশালী ।  


নাম্বার ১৫ : Gray Wolf / ধূসর নেকড়ে :

কুকুর পরিবারের সবচেয়ে বড় বন্য সদস্য নেকড়ে প্রায় 

পৃথিবীর সর্বত্রই দেখা যায় । এদের ওজন ১৪ থেকে ৬৫ কেজি পর্যন্ত হতে পারে । 

কামড় শক্তি : ৩৯৮ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি অথবা ২৮ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।

নেকড়ের ক্যানাইন দাঁত

নাম্বার ১৪ : English Masstiff / ইংলিশ মাস্টিফ  :


অদ্ভুত দর্শন কালো মুখের এই বিশেষ প্রজাতির কুকুরের

বাস সংযুক্ত ব্রিটেনে । এদের ওজন ৭৩ – ১০৪ কেজি (পুরুষ) এবং ৫৪ – ৭৭ কেজি (মহিলা)পর্যন্ত হতে পারে । 

কামড় শক্তি : ৫৫০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি অথবা 

৩৮.৬ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 

ইংলিশ মাস্টিফ 
ছবি ক্রেডিট : cc Wikimedia 

নাম্বার ১৩ :  লায়ন বা সিংহ :

বন্ধুরা জঙ্গলের রাজা সিংহের সাথে আমরা সবাই পরিচিত ।  আফ্রিকা এবং ভারতের বসবাসকারী  দুর্দান্ত এই শিকারির কামড় শক্তির কথা জানলে আপনি অবাক হবেন । একটি সিংহের গড় ওজন ১৯০ কেজি (পুরুষ) এবং ১৩০ কেজি ( স্ত্রী ) ।

কামড় শক্তি বা বাইট ফোর্স : ৬৫০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি  বা ৪৫.৭ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।

সিংহ / Lion
Image credit : CC BY 2.0


নাম্বার ১২ : Puma :   

বন্য বিড়াল পরিবারের অন্যতম সদস্য এই পুমা । আমেরিকার এই প্রাণী নিজের ওজনের চেয়ে তিনগুন বেশী ওজনের প্রাণীকেও আক্রমণ করতে পিছু হটে না।

একটি বোমার গড় ওজন ৫০ থেকে ১০০ কেজি পুরুষ এবং ২৯ থেকে ৬৪ কেজি মহিলা।

কামড় শক্তি বা বাইট ফোর্স  :  ৭২৪.৬ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৫0.৯ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


নাম্বার  ১১ : কাঙ্গাল টার্কিস : 

অবিশ্বাস্য , তুরষ্কের এই বিশেষ প্রজাতির কুকুর চিতা ভল্লুক নেকড়ে এমনকি সিংহের বিরুদ্ধেও প্রবল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম । যার সম্পুর্ন সুবিধা নিয়ে তুরষ্কের মেষপালকেরা গবাদিপশু রক্ষন বছরের পর বছর ধরে সফল ভাবে করে আসছে । এদের ওজন ৪৮ থেকে ৬০ কেজি পর্যন্ত হয় । 

কামড় শক্তি :  ৭৪৩ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি  অথবা

৫২.২  কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 





১০ . Brown bear বা বাদামি ভাল্লুক : 

বিধ্বংসী শিকারি প্রাণীদের মধ্যে অন্যতম এ বাদামে ভাল্লুক বসবাসের পরিসর এশিয়া আমেরিকা এবং ইউরোপ । গড় ওজন ১৪০ কেজি (পুরুষ) ১৩৫ ককেজি(মহিলা)। 

বাইট ফোর্স / কামড় শক্তি : ৮৫০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা  ৫৯.৭ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


০৯ . Kodiak bear বা কোডিয়াক ভালুক : 

বাদামি ভাল্লুকের  অন্য একটি উপ প্রজাতি কোডিয়াক ভল্লুক এরা একমাত্র আলাস্কার কোডিয়াক  দ্বীপপুঞ্জে বাস করে এই কারণে এদের এই বিশেষ নামকরণ। ওজন ২৭২ থেকে ৬৩৫ কেজি পুরুষ এবং ১৮১ থেকে ৩৮০ কেজি মহিলাদের ক্ষেত্রে।

কামশক্তি বা বাইট ফোর্স :  ৯৩০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৬৫.৩ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


০৮. সাইবেরিয়ান টাইগার বা সাইবেরিয়ান বাঘ : 

পৃথিবীর বৃহত্তম বাঘ হিসাবে পরিচিত এই ভয়ঙ্কর শিকারির দেখা পাওয়া যায়  চায়না এবং রাশিয়াতে। ওজন ১৫০ থেকে ৩৫০ কেজি পর্যন্ত হতে পারে।

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১০০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৭৩.৩ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 



০৭. বেঙ্গল টাইগার / রয়্যাল বেঙ্গল টাইগার  : 

জঙ্গলের অন্যতম ভয়ংকর শিকারির বাসভূমি ভারত এবং বাংলাদেশ । ওজন ১৭৫ থেকে ২৬০ কেজি (পুরুষ)

১০০ থেকে ১৬০ কেজি ( মহিলা )

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১০৫০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৭৩.৮ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 


০৬ . Hyena / হায়েনা : 

আফ্রিকার এই ভয়ঙ্কর শিকারি প্রাণী বোন ক্র্যাশার বা হাড় চূর্নকারী নামেও পরিচিত । 

ওজন ৪৪ – ৬৪  (মহিলা ) এবং ৪০-৫০ ( পুরুষ ) 

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১১০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৭৭ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 


০৫ . Grizzly bear / গ্রিজলী ভাল্লুক : 

বাদামী ভাল্লুকের অন্যতম উপপ্রজাতি এই ভাল্লুকের বাসভূমি উত্তর আমেরিকা । 

ওজন গড় ২৭০ কেজি পুরুষ 

১৩০ থেকে ২০০ কেজি মহিলা 

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১১৬০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৮১.৫ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


০৪ . পোলার বিয়ার বা মেরু ভালুক :

ভাল্লুক প্রজাতিদের মধ্যে সবচেয়ে বড় এই ভাল্লুক 

মুলত আর্কটিক সার্কেলে বাস করে । 

ওজন ৩৫০ থেকে ৭০০ কেজি  পুরুষ 

১৫০ থেকে ২৫০ কেজি মহিলা 

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১২০০ পাউন্ড প্রতি বর্গ ইন্চি বা ৮৪.৩ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


০৩ . Gorilla / গোরিলা : 

বিশালকায় এই এপ্ বাস করে সেন্ট্রাল আফ্রিকা এবং 

পশ্চিম আফ্রিকা তে । 

ওজন ১৪০ থেকে ২১০ কেজি ।

কামড় শক্তি বা বাইট ফোর্স : ১৩০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ৯১ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার । 


০২ . Jaguar / জাগুয়ার : 

  প্যান্থেরা পরিবারের অন্যতম বৃহৎ এই শিকারি বাস 

করে আমাজনের বিশাল জঙ্গলে । অসম্ভব দক্ষ এই শিকারির কামড় শক্তি এত ই বেশি যে শক্তিশালী কচ্ছপের খোল ও ছাড়িয়ে দিতে পারে । 

ওজন ৫৬ থেকে ৯৬ কেজি 

বাইট ফোর্স বা কামড় শক্তি : ১৫০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ১০৫.৪ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার ।


০১ . Hippopotamus / জলহস্তী

ভূমির তৃতীয় বৃহত্তম এই  অত্যন্ত আক্রমনাত্মক প্রানী 

জলে এবং স্থলে বিচরন করে । ওজন ১৫০০ থেকে ১৮০০ কেজি পুরুষ ১৩০০ থেকে ১৫০০ কেজি মহিলা 

কামড় শক্তি বা বাইট ফোর্স  : ১৮০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি বা ১২৬.৫ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার।


এই সম্পর্কে আমাদের ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন




No comments:

Post a Comment

Don't share any link