Header Ads Widget

Responsive Ads Here

Monday, November 8, 2021

সিংহ সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য / Amazing Facts About Lion

 সিংহ সম্পর্কে অবাক করা কিছু তথ্য , Amazing Facts About Lion । সিংহ সম্পর্কে অবাক করা ১৪ টি তথ্য ।

বন্ধুরা জঙ্গলের রাজা সিংহ এটা আমরা প্রায়

প্রত্যেকেই জানি কিন্তু সিংহের ব্যাপারে অবাক করা কিছু তথ্য আছে যা অনেকেরই অজানা এবং জানলে আপনি ও অবাক হবেন ।

০১ . সিংহ সামাজিক প্রানী এবং দলগত ভাবে বাস করে , সাধারণত একটি দলে ১০ থেকে ১৫ টি সিংহ থাকে , তবে সংখ্যাটা কমপক্ষে 2 থেকে সর্বাধিক ৪০ পর্যন্ত হতে পারে । এদের দলকে প্রাইড বলে ডাকা হয় । দলে বা প্রাইডে মহিলা সিংহ বা সিংহির সংখ্যাই বেশি হয় তবে এক থেকে ৪ পর্যন্ত পুরুষ সিংহ থাকতে পারে এবং এটা নির্ভর করে দলের মহিলা সিংহের সংখ্যার ওপর ।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন


 ০২ . সিংহ দলের বা প্রাইডের একটা নিজস্ব এলাকা থাকে যা লায়ন টেরিটরি বলা হয় । দলের পুরুষ সিংহ রা যার রক্ষণাবেক্ষণের জন্য

টহল বা পেট্রোলিং করে থাকে । এলাকা নির্ধারিত করতে একটি পুরুষ সিংহ গাছে পাথরে বা ভূপৃষ্ঠে থাবার আঁচড় কাটে বা নিজের ইউরিন স্প্রে করে থাকে যাকে সেন্ট মার্কিং বলা হয় ।

লায়ন টেরিটরি সম্পর্কে শর্ট ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন

০৩ .  সিংহিরা আকারে সিংহের চেয়ে ছোট এবং ওজনে কম হয় । দলে মোট শিকারের ৮০ থেকে ৯০ শতাংশ শিকার মহিলা সিংহরাই করে । একটি পুরুষ সিংহ

১০ থেকে ১৫ শতাংশ শিকারে সাহায্য করে । সিংহরা সাধারণত মাঝারি সাইজের প্রানী

শিকার করে তবে দলগত শিকারে বড় প্রানীদের ও শিকার করে।


০৪.  সিংহেরা কয়েকভাবে নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করে । গর্জন বা রোর , গজরানো বা

গ্রোলিং , গোঙানো বা মোনস এবং ঘোঁৎ ঘোঁৎ বা গ্রান্টস । এছাড়াও মুখভঙ্গিমা , শরিরী ভাষার মাধ্যমেও সংযোগ রক্ষা করে । তবে গর্জন শুধু মাত্র হুমকি দেওয়া , সাবধান করা বা নিজের উপস্থিতি জানান দেওয়ার ক্ষেত্রে ব্যাবহার করে । একটি পুরুষ সিংহের গর্জন ৮ কিলোমিটার দুর পর্যন্ত শোনা যায় ।

০৫. পুরুষ সিংহ রা অনেক সময় যৌন মিলন এবং বংশবৃদ্ধি করার

জন্য শাবক দের মেরে ফেলে যদি তারা নিজের শাবক না হয় ।

০৬ . একটি পুরুষ সিংহের বয়স ২ বছর হলেই তাকে প্রাইড বা দল ছাড়তে হয় অথবা বাধ্য করা হয় ।

০৭. সিংহ সাধারণত একদিন ছাড়া জলপান করে । একটি সিংহ ১৪ দিন খাবার ছাড়া এবং ৪ দিন জল ছাড়া বেঁচে থাকতে পারে । সিংহ শিকার করা প্রানীর রক্ত খেয়ে জলের অভাব সাময়িক ভাবে পুরন করে নেয় ।

০৮.  একটি পুরুষ সিংহ দৈনিক গড়ে ৭ কেজি মাংস ,পর্যাপ্ত শিকার থাকলে

৪০ কেজি পর্যন্ত খেতে পারে এবং একটি মহিলা সিংহগড়ে দৈনিক ৫ কেজি পর্যাপ্ত শিকারে ২৫ কেজি দিনে । তবে পুরুষ সিংহ একবারে ৪০ কেজি এবং মহিলা সিংহ একবারে ২৫ কেজি পর্যন্ত খেতে পারে ।

০৯. সিংহের ৩০ টি দাঁত থাকে যা চারটি নামে পরিচিত ।

শর্ট ফর্ম আই সি পি এম বলা হয়( I=3/3 C=1/1 P=3/2 M=1/1 )!

Incisors কর্তন দন্ত বা কৃন্তক দাঁত : 

যা সামনের ছোট ছোট দাঁত মাংস কামড়ে ছিঁড়ে ফেলে ।

 Canines অথবা শ্বদন্ত বা শ্বাদন্ত :

যা শিকারের মৃত্যু আসন্ন করে এবং শিকারের চামড়া ছিঁড়ে ও হাড় থেকে মাংস আলাদা করে ।

 Premolars  বা  পুরঃ পেষক দন্ত  :

যা মাংস ছোট ছোট টুকরো তে পরিণত করে ।

 

Molars বা  পেষক দন্ত বা চর্বন দন্ত  :

দন্ত যা একেবারে চোয়ালের ভেতরের দিকে অবস্থিত ,  চিবিয়ে পিষে ফেলে গিলতে সাহায্য করে ।

সিংহের দাঁত সম্পর্কে শর্ট ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন

১০.   জঙ্গলের রাজা হলেও অনান্য শিকারি প্রানীদের চেয়ে সিংহের শিকার সাফল্যের হার অনেক কম ২৫ থেকে ৩০ শতাংশ । মানে প্রতি চারটি আক্রমনে একটি শিকার করতে পারে তবে দলগত শিকার বা রাতের অন্ধকারে শিকারে সাফল্যের হার কিছুটা  বেশি ।

রাত্রির অন্ধকারে মানুষের চেয়ে সিংহের দৃষ্টি শক্তি ৬ গুন বেশী হয় ।

১১ .     সিংহ অন্যতম অলস প্রানী হিসাবে পরিচিত । এরা দিনে ২০ ২২ ঘুমিয়ে অথবা বিশ্রামে কাটায় । বাকি ২ থেকে চার ঘন্টা শিকার করে ।

১২.  সিংহরা জঙ্গলের রাজা হলেও এরা বেশির ভাগ সময়েই ঘাসযুক্ত সমতল ভূমি তে কাটাতে পছন্দ করে । সাধারণত সিংহরা গাছে

চড়তে পারে না তবে আফ্রিকার ওকভাঙ্গো ডেলটা সহ বেশ কিছু জায়গায় সিংহরা গাছে উঠতে পারে ।

১৩.  একসময় ইউরোপে সিংহ পাওয়া যেত কিন্ত

 বর্তমানে সিংহের মোট সংখ্যা ২৫০০০ এর মত যার অধিকাংশই বাস করে আফ্রিকা তে এবং কিছু সংখ্যক ভারতের গির অরন্যে ।

১৪.  সারা বিশ্বে সিংহের সংখ্যা ক্রমহ্রাসমান হওয়ার ফলে বিশ্ব জুড়ে সিংহের সংখ্যা বৃদ্ধিতে

১০ ই আগস্ট সিংহ দিবস পালিত হয় ।

**সিংহ সম্পর্কে পুরো তথ্য দেখতে এই লিংকে ক্লিক করুন


No comments:

Post a Comment

Don't share any link